স্টাফ রিপোর্টার : রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে। তার পরনে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গি।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবার জানান, ভোরের দিকে যে কোনো একটি ট্রেনের ধাক্কায় প্রাণ হারান ওই ব্যক্তি।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 











