ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মায়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ধান ক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রানীশংকৈল উপজেলায় বলিদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) এবং তার ছেলে আব্দুল কাদের (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আব্দুল কাদের বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যায়। অন্ধকারে সেচ ঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় মা আফরোজা বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলেকে খুঁজতে থাকেন।

আব্দুল কাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে, তাকে স্পর্শ করতে গিয়ে আফরোজাও বিদ্যুতের তারে জড়িয়ে যান। আফরোজার সঙ্গে থাকা নাতির চিৎকারে লোকজন ছুটে গিয়ে মা-ছেলের লাশ দেখতে পায়।

পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।

রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়। যেহেতু মা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মায়ের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১