ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

স্পিডবোটের সঙ্গে পাথরবোঝাই বাল্কহেডের সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে একটি স্পিডবোটের সঙ্গে পাথরবোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।সোমবার (১৯ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বরুজ মিয়ার স্ত্রী জোসনা বেগম (৩৫) ও তার মেয়ে রুমি বেগম (৮)।

পুলিশ জানায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের পরিবারের লোকজন তাদের নিজস্ব স্পিডবোটে করে সোমবার বিকেলে এলাকার বাদাঘাট বাজারে ঈদের কেনাকাটা করতে আসেন।

এ সময় স্পিডবোট চালক বরুজ মিয়ার স্ত্রী ও মেয়ে তাদের সঙ্গে ছিলেন। বাজারে কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন। পথে পাটলাই নদীর বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের কাছাকাছি যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে স্পিডবোটটি ডুবে যায়। তখন স্পিডবোটে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও জোসনা বেগম ও তার মেয়ে রুমি নিখোঁজ হন। পরে লোকজন এসে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় স্পিডবোটের এক নারী যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

স্পিডবোটের সঙ্গে পাথরবোঝাই বাল্কহেডের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১১:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১