ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আজ দুপুরে করোনার টিকা নেবেন বেগম জিয়া

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার (১৯ জুলাই) দুপুরে করোনার টিকা নেবেন। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দুপুর ২টার পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে করোনার টিকা নেবেন।

গত ৮ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। নিবন্ধন ফরমে উল্লিখিত ফোনে এসএমএস করে সোমবার টিকা নেওয়ার তারিখ দেওয়া হয়।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন।

পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু ও দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি বাসাতেই আছেন।

খালেদা জিয়া করোনা শনাক্ত হয় গত ১০ এপ্রিল। প্রথম দিকে বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে গত ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পরে তাকে গুলশানের বাসায় নেওয়া হয়।

টিকা নেবেন ফাতেমা খালেদা জিয়ার দীর্ঘদিনের সঙ্গী গৃহপরিচারিকা ফাতেমাও সোমবার টিকা নেবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ দুপুরে করোনার টিকা নেবেন বেগম জিয়া

আপডেট সময় ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১