ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

তুরস্কে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর ডেইলি সাবাহর।

তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দেশটির বিনজল, এরজুরুম, এরজিনকান, এলাজিগ ও দিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত হননি। এরপরও সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ২ দশমিক ৬।

২০২০ সালের শুরুর দিকে তুরস্কের এলাজিগ প্রদেশে আঘাত হেনেছিল ৬ দশমিক ৮ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ৪১ জন নিহত এবং দেড় হাজারের বেশি আহত হন। এছাড়া গৃহহীন হয়ে পড়েন আরও কয়েক হাজার মানুষ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তুরস্কে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

আপডেট সময় ০৬:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১