ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সৌদি আরবে হজের আবেদন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এই বছর হজের আবেদন বন্ধ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, শুক্রবার থেকে আবেদনের যাচাই-বাছাই ও রেজিস্ট্রেশনের কাজ করা হবে।

এই বছর মোট পাঁচ লাখ ৫৮ হাজার দুই শ’ ৭০ জন হজের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৫৯ ভাগ পুরুষ ও ৪১ ভাগ নারী। আবেদনকারীদের মধ্যে তিন ভাগের বয়স ২০ বছরের নিচে।

এছাড়া হজের জন্য ২৬ ভাগ আবেদনকারী ২১-৩০ বছর বয়সী, ৩৮ ভাগ ৩১-৪০ বছর বয়সী, ২০ ভাগ ৪১-৫০ বছর বয়সী, ‌১১ ভাগ ৫১-৬০ বছর বয়সী এবং দুই ভাগের বয়স ৬০ বছরের উপরে বলে জানায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের অনুমতি পাচ্ছেন না। সৌদি হজ মন্ত্রণালয়ের সূত্রানুসারে, ১৫ থেকে ৬৫ বছর বয়সী দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, তাদের মধ্যে মাত্র ৬০ হাজার ব্যক্তি এই বছর হজের অনুমতি পাবেন।

সূত্র : আল-আরাবিয়া

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে হজের আবেদন বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৫:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১