স্টাফ রিপোর্টার : করোনার সংক্রমণের কারণে বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়।
এর আগে গত ২২ জুন দিনগত রাত ১২টা থেকে বন্ধ হয়ে যায় সবধরনের যাত্রীবাহী ট্রেন। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
এর আগে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।
৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর সোমবার (২১ জুন) ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা ‘লকডাউন’ দেওয়ার পরে মঙ্গলবার (২২ জুন) ট্রেনের অগ্রিম টিকিটগ্রহীতাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত আসে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











