ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বিশ্বে দুর্ভিক্ষের ঝুঁকিতে প্রায় ৫ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেক্সঃ বিশ্বজুড়ে ৪ কোটি ১০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার (২২ জুন) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এমন হুঁশিয়ারি দিয়েছে।

খবরে বলা হয়, মূল্য বেড়ে যাওয়ায় খাদ্য নিরাপত্তার ওপর বর্তমান চাপের কারণে এই দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলি বলেন, আরও পাঁচ লাখের মতো মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে বাস করছেন। আমাদের কাছে এখন চারটি দেশ আছে, যেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা রয়েছে। ইতিমধ্যে চার কোটি ১০ লাখ লোক দুর্ভিক্ষের দরজায় কড়া নাড়ছে।

স্বেচ্ছা অনুদানে পরিচালিত ডব্লিউএফপি বলছে, ৪৩টি দেশের ঝুঁকিপূর্ণদের কাছে পৌঁছাতে এখন ৬০০ কোটি মার্কিন ডলার লাগবে। আমাদের প্রচুর তহবিল দরকার। এখনই এসব তহবিল না আসলে ঝুঁকি কমানো যাবে না।

গত কয়েক দশক ধরে কমতে থাকার পর ২০১৬ সালের পর ফের বাড়তে শুরু করেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। মূলত সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। ২০১৯ সালে দুই কোটি ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে ছিলেন। কিন্তু পরের বছর থেকে শুরু হওয়া করোনা মহামারিতে সেই সংখ্যা বাড়িয়ে দিয়েছে।

সূত্রঃ আল জাজিরা

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বে দুর্ভিক্ষের ঝুঁকিতে প্রায় ৫ কোটি মানুষ

আপডেট সময় ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১