ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ইসরায়েল অনুমতি দিল গাজা থেকে পণ্য রফতানির

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে পণ্য রফতানির অনুমতি দিয়েছে ইসরায়েল। ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতের প্রায় একমাস পর দেশটি গাজা থেকে পণ্য রফতানির পথ খুলে দিলো। খবর : আল জাজিরা।

সোমবার (২১ জুন) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইউনিট আঞ্চলিক সরকারি কর্মকাণ্ডের সমন্বয়কারী-সিওজিএট জানায়, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর প্রথমবারের মতো গাজা উপত্যকা থেকে সীমিত আকারে কৃষিপণ্য রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নিরাপত্তা স্থিতিশীলতা সংরক্ষণের শর্ত দিয়ে ইসরায়েলের নাফতলি বেনেট সরকার কর্তৃক এই অনুমোদন দেয়ার পদক্ষেপ নেয়া হয়।

গণমাধ্যমে কথা বলার অনুমতি নেয় ফিলিস্তিনের কর্মকর্তাদের। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ৪০ দিনের মধ্যে প্রথমবারের মতো করম আবু সালেম (কেরেম শালোম) দিয়ে ১১টি ট্রাকবোঝাই পোশাক রফতানি করা হয়েছে।

এদিকে, গত মাসে ১১ দিনের লড়াই শেষে মেনে নেয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি সূত্রের বরাতে আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা।

জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবন এবং খান ইউনিস শহরের পূর্বে একটি কৃষিমাঠেও আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েল অনুমতি দিল গাজা থেকে পণ্য রফতানির

আপডেট সময় ১১:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১