ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

রাতে বাসায় ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টারঃ  চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) রাতে তার নিজ বাসায় ফেরার কথা রয়েছে। 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সুস্থ হওয়ায় হাসপাতালের বিভিন্ন সংক্রমণ থেকে দূরে (ক্রস ইনফেকশন) রাখতেই তাকে বাসায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খালেয়া জিয়ার চিকিৎসার জন্য গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড।
এদিকে খালেদা জিয়াকে বাসায় নেওয়ার প্রস্তুতি হিসেবে তার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ঠিক করাসহ কয়েকদিন ধরে গুলশানের ‘ফিরোজা’য় ধোয়া-মোছার কাজ চলছিল বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে বাসায়ও খালেদা জিয়া আইসোলেশনে এবং নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে গত ৩ মে তাকে সিসিইউতে নেওয়া হয়। অবস্থা কিছুটা ভালোর দিকে গেলে গত ৩ জুন তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন।
ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাতে বাসায় ফিরছেন খালেদা জিয়া

আপডেট সময় ০৮:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১