প্রযুক্তি ডেক্সঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার স্মার্টওয়াচ নিয়ে আসছে।
জানা গেছে, আগামী বছরের মাঝামাঝি সময়ে নতুন এই স্মার্টওয়াচ নিয়ে আসছে মার্ক জাকারবার্গ মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
ফেসবুক স্মার্টওয়াচটিতে বেশকিছু সুযোগ-সুবিধা রয়েছে। এরমধ্যে রয়েছে দুটি ক্যামেরা, হেলথ ও ফিটনেস ট্র্যাকার।
জানা গেছে, স্মার্টফোনের অনেক সুবিধাই মিলবে এ স্মার্টওয়াচে। দুটি ক্যামেরার মধ্যে একটিতে ১০৮০পি অটোফোকাসের ক্যামেরা রয়েছে। যার সাহায্যে ছবি ও ভিডিয়ো রেকর্ড করা যাবে।
এছাড়া সেলুলার কানেক্টিভিটি ব্যবহার করে ওই স্মার্টওয়াচ থেকেই নাকি ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করা যাবে।
২০২২ সালের শুরুর দিকে বা মাঝামাঝি স্মার্টওয়াচটি বাজারে আনবে ফেসবুক। প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে অন্যান্য দেশে বাজারজাত করা হবে।
ফেসবুকের তৈরি এ স্মার্টওয়াচ সম্পর্কে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ। স্মার্টওয়াচ তৈরির সাথে জড়িত বেশ কয়েকটি গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











