ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পুলিশের সাথে ছাত্রদলের দ্বন্দ; সাড়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ঘষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনে একটি এবং পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করায় ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে আটক ছাত্রদলের আট নেতাকর্মীকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা ২০টি মোটরসাইকেল নিয়ে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ময়মনসিংহের শম্ভুগঞ্জের দক্ষিণ চরকালিবাড়ী দাখিল মাদরাসা মাঠে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা, মহানগর এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয।

এটি কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ফলে ছয় পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাথে ছাত্রদলের দ্বন্দ; সাড়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১