ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭ ভোটকেন্দ্র খুলবে ইরান

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি

আন্তর্জাতিক ডেক্সঃ  মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭টি ভোটকেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আমেরিকা প্রবাসী ইরানি নাগরিকেরা যাতে সহজেই ভোট প্রদান করতে পারেন সে লক্ষ্যে এ ব্যবস্থা করা হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, ওয়াশিংটন ডিসির পাশাপাশি আমেরিকার ১৮টি প্রদেশে ভোট প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। কোনো কোনো প্রদেশে একাধিক ভোটকেন্দ্র খোলা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় তিনটি ভোটকেন্দ্র থাকবে।

কানাডা প্রবাসী ইরানি নাগরিকদের জন্য ভোটকেন্দ্র খোলা হচ্ছে কিনা জানতে চাইলে রাভানচি বলেন, কানাডা সরকার ভোটকেন্দ্র খোলার অনুমতি দেয়নি। কিন্তু সেখানে বহু ইরানি নাগরিক বাস করেন। তবে আমেরিকার কানাডা সীমান্তবর্তী শহর বুফালোতে ভোটকেন্দ্র খোলা হচ্ছে।

আমেরিকা প্রবাসীরা ভোট দিতে খুবই আগ্রহী বলে তিনি জানান।

আগামী ১৮ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাত জন। দুই জন সরে দাঁড়ানোয় এখন প্রার্থী থাকল পাঁচজন। আরও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে জল্পনা রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিনে  গ্রাম ও শহর পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্রঃ পার্সটুডে

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭ ভোটকেন্দ্র খুলবে ইরান

আপডেট সময় ০৫:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১