ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ২ জনকে গণপিটুনি

নারায়নগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি ভাবীবাজার এলাকায় সোমবার রাতে একটি বাড়িতে তাণ্ডব চালিয়ে পালানোর সময় কিশোর গ্যাংয়ের দুইজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় রাব্বি (১৮) ও মাসুদ (১৯) নামে দুই কিশোরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ভাবীবাজার এলাকার ইসমাইল (৩০) নামে এক যুবকের উপর ফুসে উঠে কিশোর গ্যাং প্রধান স্বাধীন (১৯)। সোমবার রাতে ইসমাইলকে মারধর করতে তার বাড়িতে প্রায় ৭০ থেকে ৮০ জন কিশোর দেশীয় অস্ত্র রামদা, কুড়াল, ছুরি নিয়ে হামলা চালায় স্বাধীন।

এসময় তাকে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। তখন ইসমাইলের বাবা ইব্রাহীমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে স্বাধীন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। এসময় ধাওয়া করে রাব্বি ও মাসুদ নামে দু’জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যায় এলাকার কয়েকজন।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়ির পক্ষ থেকে ইব্রাহিম নামে এক ব্যক্তি কিশোর গ্যাংয়ের প্রধান স্বাধীনসহ তার ১২ সহযোগীর নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ২ জনকে গণপিটুনি

আপডেট সময় ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১