ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

এস-৩০০ ক্ষেপণাস্ত্র হস্তান্তরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত; ইরান

ছবি সূত্র ( তেহেরান টাইমস্ ) সংগৃহীত

আন্তর্জাতিক ডেক্সঃ  ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়েছে।

বৃহস্পতিবার জ্বালানী মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেছেন, সামরিক খাতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। এ সময় দু’টি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার প্রসঙ্গও উল্লেখ করেন।

রুহানি বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে সব সময় তেহরান ও মস্কোর মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু গত আট বছরে এই সম্পর্ক আরও অনেক বিস্তৃত হয়েছে। এ জন্য রাশিয়ার সরকার ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সহযোগিতায় বর্তমানে দু’টি পরমাণু কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। তিনি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, মস্কোর সঙ্গে সামরিক ক্ষেত্রে বিশেষকরে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ হস্তান্তর করার পর এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।

ইরানের হরমুজগান প্রদেশে নির্মিত ইরান-রুশ যৌথ বিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধন করে রুহানি আরও বলেন, ১৪০০ মেগাওয়াটে ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র ইরানের দক্ষিণাঞ্চল ও মাকরান উপকূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: পার্সটুডে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এস-৩০০ ক্ষেপণাস্ত্র হস্তান্তরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত; ইরান

আপডেট সময় ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১