ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যে করেই হোক বোরো সংগ্রহ অভিযান সফল করতে হবে; খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টারঃ  প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী বলেন, দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। চলমান বোরো সংগ্রহ অভিযান যে কোনো মূল্যে সফল করতে হবে।

গতকাল সচিবালয়ে নিজ কক্ষে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২১ অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের কষ্টের ফসল বিক্রি করতে এসে কেউ যেন অসম্মানিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। ধান বিক্রি করতে আসা কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, আঞ্চলিক এবং জেলা খাদ্য কর্মকর্তারা ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত ছিলেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে করেই হোক বোরো সংগ্রহ অভিযান সফল করতে হবে; খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১