ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ ভাবছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেক্সঃ  করোনার সংক্রমণের হারের দিক থেকে বাংলাদেশসহ ৬১টি দেশকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য-বিভাগ। ঝুঁকিপূর্ণ দেশগুলোতে নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ‘সিডিসি’ বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন করে ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করেছে। এতে, বাংলাদেশ ছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারকে তালিকাভূক্ত করা হয়েছে।

এছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নামও রয়েছে। এ তালিকায় এশিয়ার অন্য দেশগুলো হলো বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন।

সিডিসি ঘোষিত তালিকা অনুযায়ী, মহামারির মধ্যে এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শও দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। তবে, জরুরি প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে করোনার টিকা নিয়ে সেখানে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছে।

ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ যেখানে, সেই দেশগুলোকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে।

সূত্রঃ সময় টিভি

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ ভাবছে যুক্তরাষ্ট্র!

আপডেট সময় ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১