ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারতের উত্তরপ্রদেশে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক :  মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আরও ২৪ জন আহত হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে এ ঘটনা ঘটে। এদিকে, এনডিটিভি ৫ এবং ইন্ডিয়া টুডে ২৪ জন আহত হওয়ার খবর জানিয়েছে।

দুর্ঘটনার পরই ছুটে যান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, লখনৌ থেকে রাজধানী দিল্লিতে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। কানপুরের সাচেন্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা জেসিবি লোডারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হতাহতের এ ঘটনা ঘটে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিনি দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে এই ঘোষণা দেয়া হয়।

খবর: ইন্ডিয়া টুডে

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১৭

আপডেট সময় ১২:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১