ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারতে রাসায়নিক কারখানায় আগুন লেগে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি রাসায়নিক কারখানার স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

মহারাষ্ট্রের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, সোমবার দুপুরের দিকে পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিয়ের একটি প্ল্যান্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় দমকলকর্মীরা এনডিটিভিকে জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানাটির ভেতর অন্তত ৩৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ২০ জনকে বের করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে, অগ্নিকাণ্ড শুরুর পর থেকে তাদের অন্তত ১৭ জন কর্মী নিখোঁজ।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্যানিটাইজার কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজ কর্মীদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক দমকল কর্মকর্তা।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে রাসায়নিক কারখানায় আগুন লেগে ১৪ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১