ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু

প্রতিকি ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, সলঙ্গার আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক আলহাজ পণ্ডিত।

উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, ফরিদুল মাঠে ধান কাটা শেষে বাড়ি ফিরছিল। পথে আগদিঘল গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।

শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসিবুল হক হাসান জানান, চর আঙ্গারু গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক জুয়েল রানা বজ্রাঘাতে মারা যান।

একই উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, বজ্রপাতে আলহাজ পণ্ডিত নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিজেদের বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে মারা যান লাইলী বেগম।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাঠের মধ্যে নিজের খামারে হাঁস পালন করার সময় বজ্রপাতে মারা যান রফিকুল ইসলাম।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১