ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত

আন্তর্জাতিক ডেক্সঃ বুরকিনা ফাসোর একটি গ্রামে সন্ত্রাসী হামলায় ১৩২ জন প্রাণ হারিয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, এটি সম্প্রতি সময়ে ঘটা সবচেয়ে জঘন্যতম হামলা।

রাতভর ওই হামলার সময় স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও বাজার পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি এ ধরনের সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের  সমর্থন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন।

বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি রোচ কাবোর এ হতাহতের ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আমাদের অবশ্যই দুষ্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

সূত্র : বিবিসি

ট্যাগস

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত

আপডেট সময় ১০:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১