ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে আবার যুদ্ধ শুরু হবে; হামাস

হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি

আন্তর্জাতিক ডেক্সঃ  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে অধিকৃত পশ্চিম তীরে যদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে প্রতিরোধকামী সংগঠনটি আবার যুদ্ধ শুরু করবে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে তিনি এ সাক্ষাৎকার দেন।

সামি আবু জুহরি বলেন, ইহুদিবাদী ইসরাইল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং দৈনিক ভিত্তিতে পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেয়ার হুমকি এখনো বিদ্যমান। সে ক্ষেত্রে এসব ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস।”

সামি আবু জুহরি বলেন, মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যে দুর্বল যুদ্ধবিরতি হয়েছে হামাস তা এখনো মেনে চলছে তবে ইসরাইলের আচরণের ওপর এর ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, “ইসরাইল যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরাইল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সাথে সংঘর্ষ শুরু হবে।”

হামাসের মুখপাত্র জোর দিয়ে বলেন, দুই পক্ষ যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি নয়। দখলদার ইসরাইলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর।

সূত্রঃ পার্সটুডে

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে আবার যুদ্ধ শুরু হবে; হামাস

আপডেট সময় ০৬:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১