ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ইরাক থেকে ৬০ শতাংশের বেশি মার্কিন সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক মাসে ইরাক থেকে ৬০ শতাংশের বেশি মার্কিন সেনা প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি। গত শুক্রবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

কাজেমি বলেন, গত এক বছরে ইরাক সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিন দফা কৌশলগত আলোচনা হয়েছে। দ্বিতীয় দফায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় দফা বৈঠকের আগেই আমরা ৬০ ভাগের বেশি মার্কিন সেনা ফেরত পাঠাতে সমর্থ হয়েছি। মার্কিন প্রশাসন শিগগিরই বাকি সেনাদেরও ফিরিয়ে নেয়ার সময়সীমা ঘোষণা করবে।

২০০৩ সালের প্রথম দিকে সাদ্দাম সরকারের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাতে ইরাকে সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। এরপর ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে বেশিরভাগ মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছিল।

তবে ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএস’কে মোকাবিলার নামে ইরাকে আবারও বিদেশি মিত্রদের সঙ্গে নিয়ে মাঠে নামে মার্কিন বাহিনী। তারপর থেকেই দেশটিতে বিভিন্ন অজুহাতে মিত্র বাহিনীর উপস্থিতি দীর্ঘায়িত করে চলেছে ওয়াশিংটন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরাক থেকে ৬০ শতাংশের বেশি মার্কিন সেনা প্রত্যাহার

আপডেট সময় ১১:৩২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১