ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আলাদা বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। মঙ্গলবার প্রথমে দুটি বোমা হামলা চালানো হয় পশ্চিম কাবুল।

এখানে মূলত হতাহতের এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্য হামলাটি হয় উত্তর কাবুলে। যেখানে কোন প্রাণহানি হয়নি। তবে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রিড।

দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। কারণ হামলাটির স্থানে হাজারা জাতিগোষ্ঠীটির বসবাস রয়েছে। হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মোহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। বেশিরভাগ হাজারা জনগোষ্ঠীই শিয়া মতের অনুসারী।

তবে দ্বিতীয় বোমা হামলাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায়, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলার পর স্থান দুটি ঘিরে রেখেছে পুলিশ। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। এরআগে দেশটির শিয়া মতাবলম্বীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল আইএসআইএল। আফগানিস্তানে ৩৬ মিলিয়ান জনসংখ্যার মধ্যে ২০ শতাংশ শিয়া জনগোষ্ঠী।

এরআগে কাবুলে বেশ কিছু হামলায় নিজেদের সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে আইএসআইএল। গত আট মে কাবুলে একটি গাড়ি বোমা হামলায় ৯০ জন নিহত হয়। এঘটনায় নিজের জড়িত থাকার কথা জানিয়েছিল আইএসআইএল।

এদিকে, আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। যা শুরু হয় চলতি বছরের ১ মে থেকে। আগামী ১১ সেপ্টেম্বরের আগেই সব সেনা প্রত্যাহার শেষ করার কথা রয়েছে। দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে চায়।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় ১০ জন নিহত

আপডেট সময় ১১:২৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১