ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

৬০ মিনিট সময় দিচ্ছি পারলে আমাকে হত্যা করো; ইয়াহিয়া সিনওয়ার

সংবাদ সম্মেলনে ইয়াহিয়া সিনওয়ার

আন্তর্জাতিক ডেক্সঃ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার তাকে হত্যা করার ইসরাইলি হুমকি গ্রহণ করে বলেছেন, তিনি তেল আবিবকে ৬০ মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন। পারলে যেন ইসরাইলিরা তাকে হত্যা করে।

সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনওয়ার। ওই সংবাদ সম্মেলন শেষে তিনি এ চ্যালেঞ্জ ঘোষণা করেন।

ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ সম্প্রতি হুমকি দিয়েছিলেন, ইয়াহিয়া সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব।

এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইয়াহিয়া সিনওয়ারকে প্রশ্ন করা হয় তিনি এ হুমকিতে বিচলিত কিনা। উত্তরে এই সাহসী হামাস নেতা বলেন, হার্ট অ্যাটাকে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয় তিনি বরং তিনি ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়ে যেতে চান।

সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন, “আমি এখন থেকে বেনি গান্তেজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি। পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে।

ফিলিস্তিনি সূত্রগুলো সংবাদ সম্মেলন শেষে ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে তিনি নিজের প্রতিশ্রুতি বজায় রেখে পায়ে হেঁটে বাসায় গেছেন।

ইহুদিবাদী ইসরাইল গাজার উন্মুক্ত স্থানে বিমান হামলা চালিয়ে ২০০৪ সালের ২২ মার্চ হামাসের প্রতিষ্ঠাতা নেতা শেখ আহমাদ ইয়াসিনকে হত্যা করে। একই বছরের ১৭ এপ্রিল দখলদার ইসরাইলের একই ধরনের হামলায় হামাসের সহযোগী প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ রানতিসি শাহাদাতবরণ করেন। এরপর এরকম হামলায় হামাসের নীচের সারির একাধিক নেতা শহীদ হলেও সংগঠনটির কোনো শীর্ষ নেতাকে আর হত্যা করতে পারেনি তেল আবিব।

সূত্রঃ পার্সটুডে

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬০ মিনিট সময় দিচ্ছি পারলে আমাকে হত্যা করো; ইয়াহিয়া সিনওয়ার

আপডেট সময় ০৫:৩৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১