ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

‘ম্যাংগো স্পেশাল ট্রেনের’ উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ দেশের উত্তরবঙ্গের জেলা রাজশাহীর আমসহ সবজিজাতীয় পণ্য কম খরচে ঢাকায় পরিবহনের জন্য আজ থেকে চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

বৃহস্পতিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রেনের উদ্বোধন করবেন।

এর আগে বুধবার (২৬ মে) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, উদ্বোধনের পর বিকাল ৪টার দিকে ট্রেনটি যাত্রা শুরু করে রাজশাহী স্টেশন পৌঁছাবে বিকাল সোয়া ৫টার দিকে। আর রাত ২টায় পৌঁছাবে ঢাকার কমলাপুরে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেখানে প্রতি কেজিতে খরচ পড়ছে ২০ টাকার মতো, সেখানে এ ট্রেনে আম পরিবহনে প্রতি কেজিতে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে রাজশাহীর আম, লিচুসহ সবজিজাতীয় পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন নামের এ বিশেষ ট্রেন গত বছর চালু করা হয়। সে বছর জুনে ৫৯৮ টন এবং জুলাই মাসে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করা হয়। সে বছর ৮৫৭ টন পণ্য পরিবহন করে রেল কর্তৃপক্ষ আয় করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘ম্যাংগো স্পেশাল ট্রেনের’ উদ্বোধন

আপডেট সময় ০২:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১