ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যুক্তরাষ্ট্রে রেলস্টেশনে বন্দুক হামলা, নিহত ৮

স্টাফ রিপোটার :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি রেল ইয়ার্ডে বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকাল ৭টার দিকে সান হোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটি (ভিটিএ) পরিচালিত একটি রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে রেলের কর্মীরাও রয়েছেন। পুলিশ জানায়, নিহত বন্দুকধারী নিজেও ওই রেল কোম্পানির সাবেক কর্মী। তবে হামলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রেলকর্মীদের এক বৈঠক চলাকালে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।

ক্যালিফোর্নিয়ার স্যান হোসের মেয়র স্যাম লাইকার্ডো সাংবাদিকদের বলেন, এটি আমাদের শহরের জন্য এক ভয়াবহ দিন। আমাদের শহরে আর কখনো যাতে এমন কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করার চেষ্টা করব।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক টুইটে বলেন, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে রেলস্টেশনে বন্দুক হামলা, নিহত ৮

আপডেট সময় ১০:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১