ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার শপথ

বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজভবনে মমতার শপথ বাক্য পাঠ

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৫ মে) শপথগ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক এ অনুষ্ঠানে বিরোধী দলের একাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এমনকি দাওয়াত পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।

জানা গেছে, বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজভবনে মমতার শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মহামারি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ অনুষ্ঠান সীমিত পরিসরে করার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে বিরোধী দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানাতে ভুল করেননি মমতা।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সৌজন্য মেনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।

বিরোধী নেতা ছাড়াও নিজের দলের বেশ কয়েকজনকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি, ভোট কুশলী প্রশান্ত কিশোর (পি কে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখার্জি, রাজ্যসভার সংসদ সদস্য সুব্রত বক্সি প্রমুখ।

এছাড়া রাজনৈতিক নেতাদের বাইরে বুধবারের সীমিত পরিসরে আয়োজিত মমতার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।

ট্যাগস

আজ পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার শপথ

আপডেট সময় ১০:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১