ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপিকে হারিয়ে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বার ক্ষমতায় মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসনের। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়েছে।

রোববার (০২ মে) সকাল থেকে আট দফার নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়। ভারতীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সাড়ে ৮টা) থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও দুই প্রার্থী মারা যাওয়ায় ওই দুটি আসনের নির্বাচন স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বিজেপিকে হারিয়ে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বার ক্ষমতায় মমতা

আপডেট সময় ০৫:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১