ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: মাইকে ‘গুজব’ রটনানো দুই ইমাম গ্রেফতার

ডেক্স রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় মসজিদের মাইক ব্যবহার করে গুজব রটিয়ে লোকজন জড়ো করে তাণ্ডব চালানোর অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ঘাটুরার বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালি ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন।

তাণ্ডবের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রোববার (২৫ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুজন ছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩৫৯।

জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দু’টিসহ সর্বমোট ৫৫টি মামলা দায়ের হয়েছে।

এসব মামলায় ৪১৪ জনকে এজাহারভূক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। অন্যদিকে আখাউড়া রেলওয়ে থানায়ও একটি মামলা হয়।

উল্লেখ্য, হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ২৬ তেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় সংঘর্ষে অন্তত ১৩ জন প্রাণ হারান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: মাইকে ‘গুজব’ রটনানো দুই ইমাম গ্রেফতার

আপডেট সময় ০২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১