ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় শক্তিশালী সাইক্লোনের তাণ্ডব

ডেক্স রিপোটার :অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে সাইক্লোন সেরোজা। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশকিছু অঞ্চল।

সংবাদমাধ্যম সিডনি নিউজ টুডে জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১১ এপ্রিল) রাতে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে কালব্যারি শহরে এটি আঘাত হানে।

সাইক্লোনের আঘাতে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে গাছপালা। বেশকিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়টি বর্তমানে তীব্র শক্তি নিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

এখনো বেশ কয়েকটি শহরে রেড অ্যালার্ট জারি রয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। সাইক্লোনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

অস্ট্রেলিয়ায় শক্তিশালী সাইক্লোনের তাণ্ডব

আপডেট সময় ০৪:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১