স্টাফ রিপোার্ট :ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে স্থানীয় একটি আগ্নেয়গিরির উদগীরণে ছাইযুক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো অঞ্চল। ছাইয়ে ঢাকা পড়েছে রাজধানী কিংস্টনের বেশির ভাগ ভবন ও রাস্তাঘাট। দিনের বেলাতেও অন্ধকারে ছেয়ে গেছে গোটা শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল।
উদগীরণ অব্যাহত থাকায় ধোঁয়া ক্রমাগত বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে ১৬ হাজারের বেশি স্থানীয় বাসিন্দাকে।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও জারি করেছে কর্তৃপক্ষ। উদগীরণ আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পূর্ব ক্যারিবিয়ান দ্বীপ সেইন্ট ভিনসেন্টের লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরির বিস্ফোরণে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। সেন্ট ভিনসেন্টে ৪২ বছর পর ফের ভয়ংকরভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরিটি।
বিবিসির খবরে বলা হয়, দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) জাগ্রত এ আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় অন্ধকার নেমে আসছে আশপাশের এলাকায়। এরপর দ্বীপের প্রধানমন্ত্রী র্যাল্ফ গনসাল্ভস তথাকথিত ‘রেডজোন’ থেকে ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরিভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে সর্বশেষ ১৯৭৯ সালে সেন্ট ভিনসেন্টে লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়। তারও অনেক আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ মারা যান।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











