ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বর্তমানে রাতের ঢাকা যেন করোনার মৃত্যুপুরী

ফাইল ছবি

স্টাফ রিপোর্টারঃ  করোনা মহামারির এই সময়ে রাতের চিত্র আরও ভয়াবহ। একটি আইসিইউর জন্য যেন হাহাকার। অ্যাম্বুলেন্সে একের পর এক হাসপাতাল ঘুরেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে।

আবার কেউ কেউ অ্যাম্বুলেন্সে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। স্বাস্থ্যসেবার এমন হাল এর আগে কখনো দেখেননি নগরবাসী।

রাতের নিস্তব্ধতা ভেঙে হাসপাতালমুখী একের পর এক অ্যাম্বুলেন্স। নানা ভয় আর শঙ্কা নিয়ে হাসপাতালে পৌঁছালেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ছুটতে হচ্ছে আরেক গন্তব্যে।

ভুক্তভোগীরা বলেন, ১৫টার মতো হাসপাতালে ফোন দিয়েছি। বড় বড় সব প্রাইভেট হাসপাতালেও কল দিয়েছি। আইসিইউ কোথাও নেই। বেডও পাচ্ছি না।

বিকেল থেকে সন্ধ্যা, কিংবা সন্ধ্যা থেকে গভীর রাত, স্বজনের চিকিৎসায় দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছেন, কিন্তু আইসিইউ তো দূরের কথা, মিলছে না সাধারণ শয্যাও। নগরী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসছেন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে। সিট না পেয়ে ভেঙে পড়ছেন হতাশায়।

তারা বলেন, সাভার থেকে ঢাকায় পাঠিয়েছে। এখানে সিট নেই। এখন আবার সাভার চলে যাচ্ছি। শুধু গাড়ি ভাড়াই দিয়ে যাচ্ছি।

সময়ের কাছে হার মেনে, সব চেষ্টা বৃথা করে দিয়ে কেউ আবার অ্যাম্বুলেন্সেই ঢলে পড়ছেন মৃত্যুর কোলে।

এই মহামারি করোনায় প্রতিদিনই হু-হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ।

সূত্রঃ সময় টিভি

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বর্তমানে রাতের ঢাকা যেন করোনার মৃত্যুপুরী

আপডেট সময় ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১