ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে অটো-রিক্সা ও বাস মুখোমুখি সংঘর্শে নিহত ১৩

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেক্সঃ  ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় বাস ও অটোরিকশার মধ্যে এ সংঘর্ষ হয়।

ভারতীয়  গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সকালে বাসটি মোরেনায় যাচ্ছিল। গুয়ালিয়র জেলার পুরানি ছাবানিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর  ঘটনাস্থলেই ১০ যাত্রী নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই নারী।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিবরাজ চৌহান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতে অটো-রিক্সা ও বাস মুখোমুখি সংঘর্শে নিহত ১৩

আপডেট সময় ১২:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১