ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মিয়ানমারের সামরিক নেতাদের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেক্সঃ  মিয়ানমারের অভ্যুত্থানের সঙ্গে জড়িত সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একটি নির্বাহী আদেশ অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই পদক্ষেপে মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যবসায়ের ওপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদানও বন্ধ হতে যাচ্ছে।

একই সঙ্গে বাইডেন প্রশাসন মিয়ানমারে শক্তিশালী রফতানি নিয়ন্ত্রণ আরোপের এবং মিয়ানমারের সরকারের উপকারে আসে এমন মার্কিন ‘সম্পদ’ স্থগিত করবে।

অভ্যুত্থানের বিরুদ্ধে গতকাল বুধবার নেপিদোতে বিক্ষোভকারী এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা এল। অভ্যুত্থান পরিবর্তন করে অন সান সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেন, আমি আবার মিয়ানমার সেনাদের আহ্বান করছি তারা যেন শিগগিরই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা এবং কর্মীদের মুক্তি দেয়।

তিনি আরও বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই দখলকৃত ক্ষমতা ত্যাগ করতে হবে এবং মিয়ানমার জনগণের গত ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে।

সূত্রঃ সময় সংবাদ

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমারের সামরিক নেতাদের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা

আপডেট সময় ১২:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১