ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সংসদে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধী দলের একজন নেতার কথা বলতে গিয়ে সংসদে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য জানাতে গিয়ে বারবার আবেগী হয়ে যান মোদী৷ 

এমনকি, বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন তিনি। জানা গেছে, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদ বারবার নানা ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন।

মোদীকেও এর আগে ছেড়ে কথা বলেননি তিনি৷ কিন্তু রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সাংসদের ভূয়সী প্রশংসা শোনা গেলো মোদীর কণ্ঠে।

নরেন্দ্র মোদী বলেন, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কাশ্মীরে জঙ্গি আক্রমণে নিহত গুজরাটের বাসিন্দাদের মরদেহ ফেরানোর ব্যবস্থা করতে গভীর রাতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন গুলাম নবি আজাদ৷ সেখান থেকেই ফোন করেছিলেন তাকে৷

মোদী আরো বলেন, সেদিন তার গলা শুনে মনে হচ্ছিল, যেন পরিবারের কাউকে হারিয়েছেন৷ সেদিন তার কান্না যেন থামতে চাইছিল না৷ গভীর রাতেও তিনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন৷

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। এসব কথা বলার পরই কেঁদে ফেলেন মোদী৷ নিজের কথাও শেষ করতে পারেননি তিনি৷ গুলাম নবি আজাদকে স্যালুটও জানান তিনি৷

মোদী বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে গুলাম নবি আজাদের স্থলাভিষিক্ত যিনি হবেন, তার কাজ কঠিন হতে চলেছে৷ কারণ, আজাদ যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা পূরণ করা মুশকিল৷

মোদী মনে করেন, ক্ষমতা তো আসবে যাবে, কিন্তু কিভাবে তা ব্যবহার করতে হয়, সেটা গুলাম নবি আজাদের কাছ থেকে শিখতে হবে৷

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপডেট সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১