ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর ধামইরহাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর ধামইরহাটে দিঘীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহফুজার রহমান শয়ন (৯) ও আলিফ শেখ (১০) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা দিঘীতে এই ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলেন-উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গথ ডারকা দিঘী গ্রামের আরিফ হোসেনের ছেলে মাহফুজার রহমান শয়ন, পার্শ্ববতী পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ছেলে আলিফ শেখ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে কয়েক জন শিশু বাড়ির পাশে ডারকা দিঘীতে গোসল করতে যায়। এক পর্যায়ে দিঘীতে মাছের খাবার দেওয়া একটি ড্রামে চড়ে দিঘীর মাঝখানে চলে যায় তারা।

পরবর্তীতে ওই ড্রাম পানিতে ভর্তি হয়ে ডুবে গেলে শিশুরা পানিতে লাফ দেয়। অন্যরা দির্ঘীর পাড়ে আসতে পারলেও ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়।

পরে তাদেরকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দু’জনই মারা যান। এদিকে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি দল পরিদর্শন করে। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি এবং পত্নীতলা থানায় অপর একটি ইউডি মামলা দায়ের করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর ধামইরহাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১