ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মরিচ খেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড গড়লেন মাইক জ্যাক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম ঝাল মরিচ খেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড গড়লেন মাইক জ্যাক নামের কানাডার এক যুবক। মাত্র ৯.৭২ সেকেন্ডে তিনটি মরিচ খেয়ে ছয় বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। 

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ফেসবুক পেজে সম্প্রতি তার ঝাল খাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয়। যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটিতে দেখা যায়, মাইক জ্যাক নামের ওই যুবক প্রথমে কিছু সময় পানি পান করলেন। এরপর টেবিলের সামনে রাখা তিনটে লাল রঙের ছোট ছোট মরিচ তিনি মুহূর্তের মধ্যেই খেয়ে নিলেন।

এর সঙ্গেই রেকর্ড গড়লেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে।এই বিষয়ে মাইক জানান, রেকর্ড গড়লেও লঙ্কা খেতে তার একদমই ভালো লাগেনি। তার রীতিমতো কষ্ট হয়েছে। মনে হচ্ছিল মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে!

জানা গেছে, মরিচগুলো ক্যারোলিনা রিপার রেড চিলি পেপার ছিল। যা বিশ্বের অন্যতম ঝাল মরিচ। যা খেয়ে মাইক জ্যাক রেকর্ডটি করেছেন গত বছরের ২১ নভেম্বর।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মরিচ খেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড গড়লেন মাইক জ্যাক

আপডেট সময় ১২:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১