ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ  মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ঢাকায় আসছেন। আগামী ৮ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ দু’দিনের ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকা সফরকালে আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। একই দিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

সূত্র জানায়, বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় মালদ্বীপ। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষ এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

৮ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১