ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

কৃষকদের রুখতে এবার রাস্তায় পেরেক পুঁতে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন কৃষকরা। এবার আন্দোলন না থামিয়ে আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তারা। এমন অবস্থায় বিক্ষোভরত কৃষকদের ঠেকাতে রাস্তায় পেরেক পুঁতে রেখেছে দিল্লি পুলিশ।

বোল্ডার, ব্যারিকেড তৈরি করে দিল্লিমুখী রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে কৃষকদের আন্দোলন তীব্র আকার নিচ্ছে। দিল্লির সিঙ্ঘু সীমানায় আগেই কৃষকদের আন্দোলন ভণ্ডুল করতে বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে সিঙ্ঘুতে।

কৃষকদের চারদিক থেকে পুরোপুরি ঘিরে ফেলতে তৎপরতা নিয়েছে দিল্লি পুলিশ। রাস্তায় পেরেক ফেলে রেখে কৃষকদের গতিবিধি আটকানোর চেষ্টা করছে তারা। দিল্লির সিঙ্ঘু, টিকরী ও গাজিপুর সীমানা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীও।

কৃষকদের একটাই দাবি তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। আর এই দাবিকে সামনে রেখেই আগামী শনিবার ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে গাড়ি বন্ধ করার ডাক দিয়েছেন কৃষকরা। এদিন সারাদেশের রাস্তা বন্ধ করে দেবেন তারা।কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের ১১ দফা বৈঠক হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি। কেন্দ্র আইনে সংশোধনী আনার প্রস্তাব দিলেও তাতে রাজি হননি কৃষক নেতারা।উল্লেখ্য, বিতর্কিত কৃষি আইন পুরোপুরি বাতিলের দাবিতে এখনো অনড় আন্দোলনরত কৃষকরা। প্রবল শীতেও রাজধানী নয়াদিল্লি ঘেরাও করে রেখেছেন লক্ষ-লক্ষ কৃষক।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কৃষকদের রুখতে এবার রাস্তায় পেরেক পুঁতে দিল পুলিশ

আপডেট সময় ১১:২৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১