ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নেপালেও বা’র্ড ফ্লু শনাক্ত, কয়েক হাজার পাখি হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: নেপালেও বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। গত কয়েকদিনে বেশ কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বার্ড ফ্লুর (এইচ৫এন৮) অস্তিত্ব পাওয়ায় শনিবার রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার পাখি হত্যা করা হয়েছে। খবর এএনআই।

নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঠমান্ডুর তারকেশর পৌরসভা-৭’য়ের একটি ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে যে, স্থানীয় ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় কমপক্ষে ১ হাজার ৮৬৫টি হাঁস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগী, ২৫টি টার্কি মুরগী, ৫৪২টি ডিম এবং ৭৫ কেজি মুরগীর খাবার নষ্ট করা হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, সেন্ট্রাল লাইভস্টক রিসার্চ ল্যাবরেটরিতে পিসিআর টেস্টের মাধ্যমে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিভিন্ন ফার্মে থাকা পাখিদের অস্বাভাবিক আচরণ নিয়ে সন্দেহ হলে সে বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর জন্য পোল্ট্রি ব্যবসায়ী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

কিছুদিন আগে প্রতিবেশী দেশ ভারতেও বার্ড ফ্লুর অস্তিত্ব ধরা পড়ে। সেখানেও এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাজার হাজার পাখি হত্যা করা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালেও বা’র্ড ফ্লু শনাক্ত, কয়েক হাজার পাখি হত্যা

আপডেট সময় ০৩:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১