ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিউবায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কিউবায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় একটি দ্বীপের পাহাড়ের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় কপ্টারটিতে পাঁচজন আরোহী ছিল। দুর্ঘটনায় সবার মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

ওই হেলিকপ্টারটি পূর্বাঞ্চলীয় হোলগুন প্রদেশ থেকে উড্ডয়ন করেছিল। এটি সংক্ষিপ্ত সফরে গুয়া নতানামো প্রদেশে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের পর গন্তব্যে পৌঁছানোর আগেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে নিহতদের পরিচয় জানানো হবে।

এর আগে ২০১৮ সালে হাভানা বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনা ঘটে। ভয়াবহ ওই দুর্ঘটনায় ১১২ জন বিমানযাত্রীর মৃত্যু হয়। তবে ওই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে গিয়েছিলেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিউবায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১