ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ফিলিস্তিনিদের করোনা টিকা দেবে না ইসরায়েল

করোনা টিক (প্রতিকী ছবি)

আন্তর্জাতিক ডেক্সঃ  অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণকে করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনার টিকা পাবে না।

ইসরায়েলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইসরায়েলি আগ্রাসনের সময় যেসব ইহুদিবাদী সেনারা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য ইসরায়েল টিকা না দেয়ার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেয়ার ঘোষণার মধ্যদিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইসরায়েলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে।

গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাতগুটিয়ে বসে থাকবে না। বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদেরকে মুক্ত করতে হবে, অন্য কোনোভাবে নয়।

এর আগে, জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। করোনাভাইরাসের মহামারীতে গাজা উপত্যকায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানকার মৃত্যুহার অনেকটা বেশি।

সূত্রঃ খবর পার্সটুডে

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিলিস্তিনিদের করোনা টিকা দেবে না ইসরায়েল

আপডেট সময় ১২:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১