ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২২ বাংলাদেশি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ও ২ জন শিশু রয়েছে। এ সময় নাসিমা খাতুন নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদেরকে উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানবপাচারকারী দালাল মোকলেসুরের বাড়ির দুটি কক্ষ থেকে উদ্ধার করে।

এদের মধ্যে ১৫ জনের বাড়ি নড়াইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়ি থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় মোকলেসের স্ত্রী নাসিমা খাতুনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, দালাল মোকলেস ও তার স্ত্রী নাসিমা ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সুবিধাজনক সময়ে তাদেরকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাবার কথা ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২২ বাংলাদেশি উদ্ধার

আপডেট সময় ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১