ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে ঐক্যমতে ভারত-চীন

আন্তর্জাতিক ডেক্সঃ   লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উত্তেজনা কমাতে দ্রুত মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানোর বিষয়ে একমত হয়েছে ভারত-চীন

দুই দেশের মধ্য নবম দফার সামরিক স্তরের বৈঠকের পর এ সংক্রান্ত এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে বলে ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সিকিমের নাকুলা সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পরও শান্তির পক্ষের এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, উত্তেজনা কমানোর লক্ষ্যে ধারাবাহিক আলোচনার পাশাপাশি দুপক্ষই মুখোমুখি অবস্থানকারী বাহিনীকে সংযত রাখার বিষয়ে একমত হয়েছে। সেনাসংখ্যা কমানোর বিষয়টি দশম দফার বৈঠকে আলোচনা হবে।

এ ক্ষেত্রে উভয় দেশ একমত হলে সেনা কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ গত শনিবার বলেন, এলএসিতে মোতায়েন চীনা সেনার সংখ্যা কমানো না হলে ভারতও একতরফাভাবে সেনা কমাবে না। গত বছরের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর দুই দেশের কোর কমান্ডার স্তরের বৈঠকে মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানোর পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেটি এখনো বাস্তবায়ন হয়নি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

এবার লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে ঐক্যমতে ভারত-চীন

আপডেট সময় ০৪:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১