ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পদত্যাগ করলেন কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েট

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েট পদত্যাগ করেছেন। কয়েক মাস ধরে কর্মচারীরা তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ করে আসছিলেন। এর জেরেই তাকে পদত্যাগ করতে হলো।

জুলি পায়েটের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ নিয়ে একটি নিরপেক্ষ পর্যালোচনাও সম্পন্ন হয়। সেক্ষেত্রে পর্যালোচনার বিবরণগুলো নেতিবাচক হওয়ার জুলি তার পদ ছাড়লেন। এর আগে গত বুধবার জুলি পায়েটের সঙ্গে দেখা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে পদত্যাগ করতে বলেন।

জুলির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার চিফ জাস্টিস রিচার্ড ওয়াগনার অন্তর্বর্তীকালীন কানাডার গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করবেন।

এক বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডা সরকারের প্রতিটি কর্মচারীর নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে কাজ করার অধিকার রয়েছে এবং আমরা এটিকে সর্বদা খুব গুরুত্ব সহকারে দেখবো।কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েটের পদত্যাগের বিষয়টি কানাডার হেড অব স্টেট ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গভর্নর জেনারেল কানাডার হেড অব স্টেট ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে কানাডায় নিয়মতান্ত্রিক হেড অব স্টেটের দায়িত্ব পালন করেন মাত্র। ট্রুডো আরও জানান, নতুন গভর্নর জেনারেলের জন্য সুপারিশগুলো যথাযথভাবে কানাডার হেড অব স্টেট রানির কাছে প্রেরণ করা হবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েট

আপডেট সময় ১২:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১