ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

এমপি একরামের বিচার না হলে নোয়াখালীতে আন্দোলন : কাদের মির্জা

বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধিঃ   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, এমপি একরামুল করিম চৌধুরীর অনাচার ও অনিয়মের বিচার চাই। নইলে নোয়াখালীতে তুমুল আন্দোলন চলবে।

তিনি বলেন, জেলা আওয়ামী লীগ কমিটি বাতিল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এ ছাড়া ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে কটূক্তি করায় তিনি প্রতিবাদ জানান। এই সময় তিনি একরামুল করিম  চৌধুরীর সমালোচনা করেন।

গতকাল বিকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি বক্তৃতা করছিলেন।

এ সময় তিনি বলেন, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, যদি নোয়াখালীর অপরাজনীতি বন্ধ করা না হয়, নোয়াখালীর প্রশাসনের বিভিন্ন জায়গায় যে খবরদারি বন্ধ করা না হয়, টেন্ডাবাজিসহ নানা অনিয়ম যদি বন্ধ করা না হয় আমরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাব।

সন্ধ্যার পর থেকে বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে মেয়র আবদুল কাদের মির্জা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে লাগাতার ধর্মঘট শুরু করেন।

পরে এক বিক্ষোভ মিছিল শেষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জানান, নোয়াখালী সদর আসনের এমপি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ওবায়দুল কাদেরকে কটূক্তি করেছে। তার সমর্থকরা বঙ্গবন্ধুকে নিয়েও কটূক্তি করেছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এমপি একরামের বিচার না হলে নোয়াখালীতে আন্দোলন : কাদের মির্জা

আপডেট সময় ০৯:১৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১