ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারতে সেরাম ইনস্টিউটের স্থাপনায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাস টিকা উৎপাদানকারী অন্যতম প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় আগুন লেগেছে। তবে টিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে পুনেতে সেরাম ইনিস্টিটিউটের একটি নির্মাণাধীন স্থাপনায় আগ্নিকাণ্ড ঘটে। খবর আনন্দবাজার।

বিশ্বের সবচেয়ে বড় এই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিপেড।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মানজিরি প্লান্টের পঞ্চম ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ফ্লোরে যক্ষ্মার প্রতিষেধক বিসিজি টিকা সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালিত হয়।

সেরাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সুরেশ যাদব জানিয়েছেন, করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড যেখানে উৎপাদন ও মজুদ রাখা হয়েছে সেই স্থান থেকে অনেক দূরে অগ্নিকাণ্ড শুরু হয়েছে।

পুনের মেয়র মুরলিধর মহল জানান, স্থানীয় সময় বেলা দুইটা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর দশটি ইউনিট এবং আরও দুইটি অতিরিক্ত ট্যাংকার।

পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য অগ্নিকাণ্ড কর্মকর্তা প্রশান্ত রানপাইজ বলেন, ভবনের অভ্যন্তরে চার ব্যক্তি রয়েছেন।

আমরা এখন পর্যন্ত তিন জনকে উদ্ধার করতে পেরেছি, যদিও ধোঁয়ার কারণে কাজে বিঘ্ন ঘটছে। আগুন এখন পর্যন্ত তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত দশটি ইউনিট পাঠানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জারি করা এক নোটিশে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পুনে মিউনিসিপ্যাল কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছেন আর মাঠ পর্যায়ের সবশেষ অগ্রগতি জেনে নিচ্ছেনস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি রাজ্য সরকারের সব সংস্থাকে সমন্বয় করার নির্দেশনা দিয়েছেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে সেরাম ইনস্টিউটের স্থাপনায় আগুন

আপডেট সময় ০৭:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১