ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলার খবর পাওয়া গেছে। রবিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে অন্তত ৫টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানান শহরটিতে কর্মরত সাংবাদিকরা।

ইরাকের মাটিতে ইরানি সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানি হত্যার বর্ষপূর্তির প্রাক্কালে এমন হামলার খবর সামনে এলো।

রকেট হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন দূতাবাসের সি-র‍্যাম রকেট ডিফেন্স সিস্টেম চালুরও আভাস পেয়েছেন সংবাদকর্মীরা।

ঘটনার পরে ইরাকি সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়, ভয়াবহ এ হামলায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সামরিক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন দূতাবাসের নিকটবর্তী অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অন্তত ৩টি রকেট ভূপাতিত হয়েছে। আর অন্য দুটি রকেট আঘাত হেনেছে পার্শ্ববর্তী আবাসিক এলাকায়।

ওই আবাসিক এলাকার ভবনে রকেট আঘাত হেনেছে বলে জানান এক স্থানীয় বাসিন্দা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সবাই চিৎকার করে কান্নাকাটি করছে। এক সাংসদ জানিয়েছেন, তার বাড়িটিও রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত বছরও একাধিক ইরাকি স্থাপনা ও বাড়িকে লক্ষ্য করে বেশকিছু রকেট হামলা চালানো হয়। পশ্চিমা এবং ইরাকি কর্তৃপক্ষ এ হামলার জন্য বরাবরই ইরানপন্থি উগ্রবাদীদের দায়ী করে আসছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলা

আপডেট সময় ০৯:১৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০