ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক।।টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এ খবর জানান।

শনিবার তাকে বেশ চনমনে মেজাজে দেখা গিয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’তে। রিয়ালিটি শোয়ের বিচারক থেকে প্রতিযোগী, সকলের সঙ্গে হাসি-ঠাট্টা করে জমিয়ে রেখেছিলেন অনুষ্ঠান। যদিও সে শুটিং আগেই হয়েছিল।
ফেসবুক পোস্টে এ অভিনেতা জানান, সমস্ত সতর্কতা অবলম্বন করেই শুটিং হচ্ছিল। তিনি ও তার দল প্রত্যেকেই সব নিয়মকানুন মেনেই কাজ করছিলেন। কিন্তু শেষরক্ষা করা গেল না। কোনও এক ফাঁকতালে শরীরে ছড়াল সংক্রমণ।
আবির আরও জানান, তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি মোটামুটি সুস্থই আছেন। শুধু স্বাদ আর গন্ধটা একেবারেই পাচ্ছে না। আপাতত আইসোলেশনে রয়েছেন অভিনেতা। জানিয়েছেন, শীঘ্রই বাড়ির অন্য সদস্যদেরও করোনা টেস্ট করা হবে। তার প্রার্থনা, তার থেকে যেন কেউ সংক্রমিত না হয়ে থাকেন।
একইসঙ্গে যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তাদের করোনা পরীক্ষার আবেদন জানিয়েছেন এ অভিনেতা।
সূত্র : সংবাদ প্রতিদিন।
ট্যাগস

করোনা আক্রান্ত হলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

আপডেট সময় ০৭:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক।।টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এ খবর জানান।

শনিবার তাকে বেশ চনমনে মেজাজে দেখা গিয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’তে। রিয়ালিটি শোয়ের বিচারক থেকে প্রতিযোগী, সকলের সঙ্গে হাসি-ঠাট্টা করে জমিয়ে রেখেছিলেন অনুষ্ঠান। যদিও সে শুটিং আগেই হয়েছিল।
ফেসবুক পোস্টে এ অভিনেতা জানান, সমস্ত সতর্কতা অবলম্বন করেই শুটিং হচ্ছিল। তিনি ও তার দল প্রত্যেকেই সব নিয়মকানুন মেনেই কাজ করছিলেন। কিন্তু শেষরক্ষা করা গেল না। কোনও এক ফাঁকতালে শরীরে ছড়াল সংক্রমণ।
আবির আরও জানান, তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি মোটামুটি সুস্থই আছেন। শুধু স্বাদ আর গন্ধটা একেবারেই পাচ্ছে না। আপাতত আইসোলেশনে রয়েছেন অভিনেতা। জানিয়েছেন, শীঘ্রই বাড়ির অন্য সদস্যদেরও করোনা টেস্ট করা হবে। তার প্রার্থনা, তার থেকে যেন কেউ সংক্রমিত না হয়ে থাকেন।
একইসঙ্গে যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তাদের করোনা পরীক্ষার আবেদন জানিয়েছেন এ অভিনেতা।
সূত্র : সংবাদ প্রতিদিন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481